প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পেতে স্থাণীয় মেম্বারকে ভিক্ষা ঘুষ দিয়েছেন এক নারী। বরগুনা সদর উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চালিতাতলী এলাকার ওই ভিক্ষুক নারীর নাম কোহিনুর বেগম (৬২)। আর তার ভিক্ষা করে পাওয়া চাল বিক্রির ২ হাজার টাকা ঘুষ নেওয়া মেম্বারের নাম শামীম গাজী।
বিষয়টি জানাজানি হলে সোমবার (১১ মে) সন্ধ্যায় বৃদ্ধা কোহিনুরের বাড়িতে ছুটে যান বরগুনা সদর সার্কেলের পুলিস সুপার শাহজাহান হোসেন। এলাকাবাসীর সাথে কথা বলে কোহিনুরের সাথে ঘটা ঘটনার সত্যতা পান তিনি। জানতে পারেন স্থানীয় মেম্বার শামীম গাজী ও তার বাবা কাদের গাজীর ঘুষ নেয়ার ঘটনা।
এ বিষয়ে বরগুনা সদর থানার ওসি আবির মোহাম্মদ হোসেন জানান, ওসি আবির মোহাম্মদ হোসেন বলেন, প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা দিতে শুধু শামীম গাজী একার বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগ নয়; এরকম অনেক অভিযোগ এসেছে তার বাবা আ. কাদের গাজীর বিরুদ্ধেও। তাই এ বিষয়ে আমরা আইনগত পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।
বরগুনার জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ বলেন, ইউপি সদস্য শামীম গাজী ও তার বাবা কাদের গাজীর বিরুদ্ধে ঘুষগ্রহণের ঘটনা জেনেছি। তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছি আমরা; কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বার্তাবাজার/এসজে