বাংলাদেশে করোনা ভাইরাস তেমনভাবে মৃত্যু ঘটাচ্ছে না: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশে প্রতিদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অনেক মানুষ মৃত্যুবরণ করছেন। কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখনও তেমন মৃত্যু ঘটাচ্ছে না। তাই আমি মনে করি এই ভাইরাস তেমন ভয়ংকর কোনো রোগ না।
বুধবার (১৩ মে) মহাখালীর বিসিপিএস মিলনায়তনে চিকিৎসক ও নার্সদের যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, এই পর্যন্ত আড়াইশ ব্যক্তি এই ভাইরাসে মৃত্যুবরণ করেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করি। কিন্তু এটা আমরা বলতে পারি, অন্য দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। যেখানে এই একই সময় ইউরোপে ২০/৩০ হাজার লোক মৃত্যুবরণ করেছেন। বাংলাদেশে সেখানে মৃত্যু ও আক্রান্ত অনেক কম
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কম হওয়ার কারণ হচ্ছে এই ভাইরাস প্রতিরোধে অনেকে কাজ করছেন। আমাদের প্রধানমন্ত্রী প্রতিদিন দিক নির্দেশনা দিচ্ছেন। স্বাস্থ্য মন্ত্রাণালয়সহ অনান্য সহযোগী মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।
চিকিৎসক ও নার্সদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, নন কোভিড রোগীর চিকিৎসাও আপনাদের করতে হবে। আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি, করোনায় প্রায় ৮০ শতাংশ রোগী এমনিতেই ভালো হয়ে যায়।
বার্তাবাজার/এসজে