পাওনা আদায়ে দেনাদারকে ঝাপটে ধরলেন করোনা রোগী

কক্সবাজারে পাওনা টাকা আদায়ে দেনদারকে ঝাপটে ধরেছেন করোনা ভাইরাসে আক্রান্ত পাওনাদার। মঙ্গলবার (১২ মে) দুপুরের দিকে কক্সবাজারের লিংকরোড বাস স্টেশনে এই ঘটনা ঘটেছে।

আইসোলেশন ভেঙে বাইরে চলে আসা ওই করোনা রোগীর নাম জাহাঙ্গীর আলম (৩২)। পেশায় ট্যাক্সি চালক জাহাঙ্গীর কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের পশ্চিম মুকতারকুল গ্রামের বাসিন্দা।তিনি তিনি লিংক রোডের সালামত নামে এক দোকানীকে ‘আমিও মরব, তুইও মর’ বলে ঝাপটে ধরেন।

সূত্র জানায়,৩/৪ দিন আগে তার করোনা ধরা পড়ে। নিজ বাড়ির লকডাউন অমান্য করে এই যুবক গত কয়েকদিন ধরেই মোটর সাইকেলে বেপরোয়া ঘুরাঘুরি করছেন।

এ বিষয়ে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদ উল্লাহ মারুফ জানান, গত রবিবার জাহাঙ্গীর আলমকে নিজ ঘরে আইসোলেশনে থেকে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। সেই সাথে পাড়াটিও লকডাউন ঘোষণা করা হয়। তাকে রামু আইসোলেশন হাসপাতালে নিয়ে যাওয়া হবে বলে জানান।

ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান জানান, করোনা আক্রান্ত যুবক জাহাঙ্গীরের বেপরোয়া আচরণের সালিশ-বিচার নিয়ে আমরাও অতিষ্ঠ হয়ে পড়েছি। তিনি লকডাউন না মেনে হরদম মোটরসাইকেল নিয়ে চলাচল করায় স্থানীয়রাও বিপাকে পড়েছেন। হামলার শিকার সালামতকে দ্রুত সাবান নিয়ে গোসল করানো হয়েছে বলে জানান তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর