চুয়াডঙ্গায় দিন দিন বৃদ্ধি পাচ্ছে মহামারী করোনা ভাইরাসের সংক্রমন। গতকাল থেকে আজ দুপুর পর্যন্ত ৬ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩২ জনে।
বুধবার (১৩ মে) দুপুরে চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা.এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাব থেকে ৪টি নমুনার প্রতিবেদন আসে। এরমধ্যে একজন করোনা শনাক্ত হয়েছেন। তিনি গোকুলখালি ক্যাম্পের আনসার সদস্য।
এদিকে সীমান্তবর্তী এ জেলাতে করোনার সংক্রমন বৃদ্ধি পাওয়া জনমনে আতঙ্ক বিরাজ করছে। তবে সাধারন মানুষজন আতঙ্কিত হলেও সরকারী কোনো নির্দেশ তারা মানছে না।
বার্তা বাজার/এম.সি