করোনা উপসর্গে মৃতের লাশ ফেলে যাওয়া সেই বাস আটক

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যাক্তির লাশ তার মা-সহ জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী বাজারে নামিয়ে দেয়ার অভিযোগে তাদের বহন করা বাসটি আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে জয়পুরহাটের পাঁচবিবি নামক স্থানে দুরপাল্লার আহাদ পরিবহন নামের বাসটিকে আটক করা হয়।

পাঁচবিবি থানার ওসি মনছুর আহমদ জানান, এমন অমানবিক কাজ করায় বাসের চালক ও সহযোগীকেসহ গ্রেফতারে অভিযানে নামে পুলিশ। কিন্তু তারা পালিয়ে যাওয়ায় বাসটিকে আটক করা হয়েছে।

জানা যায়, নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুরের বাসিন্দা মিজানুর রহমান কয়েকদিন আগে তার কোমরের চিকিৎসা করাতে ঢাকায় যান। মিজান তার স্ত্রী-সহ ঢাকাতেই থাকেন। চিকিৎসা শেষে মাকে নিয়ে ঢাকার বিশ মাইল থেকে ২ হাজার টাকা চুক্তিতে সোমবার রাতে তিনি আহাদ পরিবহনের একটি বাসে করে জয়পুরহাটে রওয়ানা দেয়।

পথে মিজান মারা যাওয়ার পর জয়পুরহাটের হিচমী বাজারে জনমানবশূন্য রাস্তার ধারে মা ও তাকে ফেলে রেখে চলে যায় বাসটি। এরপরি স্থানীয়দের মাধ্যমে প্রশাসনের লোকজন খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে।

এ বিষয়ে জয়পুরহাটের পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবীর বলেন, ‘ঘটনার পর থেকেই আহাদ পরিবহনের বাসটি খুঁজে বের করার জন্য অভিযান শুরু করে পুলিশ। পরে পাঁচবিবি থানা-পুলিশ মঙ্গলবার রাতে বাগজানা এলাকা থেকে সেই বাসটি জব্দ করে। বাসের চালক ও সহকারী আগেই পালিয়ে যাওয়ায় তাদের আটক করতে পারেনি পুলিশ।


বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর