মুন্সীগঞ্জে দিনে দিনে বেড়েই চলছে করোনা আক্রান্তের সংখ্যা। মানুষের অবাধে ঘুরাফেরা কারনে আক্রান্তের সংখ্যা কমানো যাচ্ছেনা। জেলায় বুধবার (১৩ মে) নতুন করে আরও ১২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ফলে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০৪ জনে, যার মধ্যে মৃত্যু বরণ করেছে ১১ জন। পাশাপাশি সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ২২ জন করোনা রোগী। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে শ্রীনগর উপজেলায় ৩ জন, লৌহজং উপজেলায় ৪ জন, গজারিয়া উপজেলায় ৩ জন এবং টঙ্গিবাড়ী উপজেলায় ২ জন এ তথ্য নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন আবুল কালাম আজাদ।
লৌহজং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শামীম জানান, লৌহজং উপজেলায় নতুন চারজন আক্রাতন্ হয়েছেন। তাদের মধ্যে লৌহজং উপজেলা স্বাস্থ্য অফিসের আয়া (৩০), নার্সের স্বামী (৩৫), কুকার নারী (৪০) এবং মসদগাও গ্রামের পুরুষ (৪০)।
টংগীবাড়ি উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: তাসলিমা ইসলাম জানান, তার নিজের রিপোর্টই পজেটিভ এসেছে। তার হাসপাতালের আরএমও ডা: নুরে আলম সিদ্দিকীর রিপোর্টও পজেটিভ এসেছে। আরো পজেটিভ রিপোর্ট আসতে পারে বলে তিনি জানান।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তাসলিমা আনাম জানান, তার উপজেলায় নতুন করে তিনজনের রিপোর্ট পজেটিভ আসছে। তিনজনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফ। ভান্ডার রক্ষক (৩৩), পিয়ন (৫৮), নার্সের স্বামী (৫৫)।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: রেজাউল ইসলাম জানান, নতুন আক্রান্তদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, পাল পাড়ার পুরুষ, দেউলভোগ দয়াহাটার পুরুষ। এদের রিপোর্ট মঙ্গলবার রাতে আসে।
সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী জেলার বিভিন্ন উপজেলায় ৩০৪ জনের করোনা শনাক্ত হয়েছেন। যার মধ্যে ২২ জন সুস্থ্য হয়ে তাদের বাড়ী ফিরেছেন। তিনি আরো জানান বুধবার ৯, ১০ ও ১১ মে এর মোট ১১৭টি রিপোর্ট পাওয়া গেছে এর মধ্যে নতুন ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন এই রিপোর্টে মুন্সীগঞ্জ সদর ও সিরাজদিখান উপজেলায় করোনা শনাক্ত হয়নি।
আক্রান্তদের মধ্যে মুন্সীগঞ্জ সদর উপজেলায় ১৩০ জন, টঙ্গীবাড়ি উপজেলায় ১৬ জন, সিরাজদিখান উপজেলায় ৫০ জন, লৌহজং উপজেলায় ৩৭ জন, শ্রীনগর উপজেলায় ৪১ জন এরং গজারিয়া উপজেলায় ৩০ জনের করোনা আক্রান্ত হলেন।
বার্তা বাজার/এম.সি