অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে ত্রাণ কমিটি থেকে আ’লীগ নেতার পদত্যাগ

অনিয়ম দুর্নীতির অভিযোগ এনে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ত্রাণ কমিটি থেকে পদত্যাগ করেছেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন।

আজ দুপুরে তিনি ত্রাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসারের কাছে এ পদত্যাগপত্র জমা দেন।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোতায়েম হোসেন স্বপন ‘‘বার্তা বাজার’’ কে বলেন, স্থানীয় সংসদ সদস্যার প্রতিনিধি হিসেবে গত ১০ মে উপজেলা ত্রান কমিটির সভায় আমি উপস্থিত হই।সেখানে কোনো স্বচ্ছতা ও জবাবদিহি ছিলো না। অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে তালিকা প্রনয়ন ও ত্রাণ বিতরণ করেছে। তাই এ কমিটি থেকে আমি পদত্যাগ করলাম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রাণ কমিটির সভাপতি নাহিদ হাসান বার্তা বাজারের কাছে পদত্যাগপত্র পাওয়ার কথা স্বীকার করেছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর