“পথশিশু সুরক্ষা ফাউন্ডেশন’’এর উদ্যোগে কাঁচা সবজি বিতরণ

পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় দুস্তদের মাঝে কাচা সবজি বিতরণ করলেন পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সক্রিয় সদস্যরা।

আজ সকালে ঢাকার আশকোনা হজ্জক্যাম্প এর সামনে এই সবজি বিতরণ করা হয়।

পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন জানান, আমরা নিজ উদ্যোগে সবজি বিতরণকরছি। যতদিন এই করোনা সংকট নিরসন না হয় আমাদের এই বিতরন প্রক্রিয়া চলবে। আজ মাত্র ১০০০পরিবারে মাঝে কাঁচাসবজি বিতরণ করছি।

পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ জাহিরুল ইসলাম জুয়েল বলেন, পথশিশুদের নিয়ে কিছু করার চিন্তাভাবনা অনেক আগের। আমরা দেশের ক্লান্তিলগ্ন ছাড়াও সবসময়ই পথশিশুদের পাশে থাকবো।

এসময় পথশিশু সুরক্ষা ফাউন্ডেশনের সভাপতি মোঃ নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম ফরহাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃজাহিরুল ইসলাম জুয়েল ও দপ্তর সম্পাদক মোঃ কবিনুর হোসেন সম্রাট সহ সকল সদস্য উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর