রাস্তায় গাড়িতেই মারা গেলেন করোনায় আক্রান্ত রোগী

ঢাকার দোহারে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক নারী মারা গেছে। বুধবার দুপুরে রাস্তায় গাড়িতেই তিনি মৃত্যুবরণ করেন। ওই নারীর বাড়ি রাইপাড়া ইউনিয়নের লটাখোলা গ্রামে।

দোহার উপজেলায় এ নিয়ে করোনায় আক্রান্ত ২ জনের মৃত্যু হলো বলে জানান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

পরিবার সূত্রে জানা গেছে, আক্রান্ত ওই নারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। মঙ্গলবার ঢাকায় ডায়ালাইসিস করাতে গেলে চিকিৎসক ওই নারীর শরীরে করোনা উপসর্গ দেখে পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠান।

রাত ১২টায় মোবাইলে আসা মেসেজে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত। তাৎক্ষণিকভাবে আক্রান্ত ওই নারীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানানো হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর