নীলফামারীতে ফ্যানের সুইচ দিতে গিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

নীলফামারীর ডিমলায় সিলিং ফ্যানের সুইচে বিদ্যুতায়িত হয়ে স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে ।

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের উত্তর আকাশকুড়ি (টেপাটারি) গ্রামের নুরুজ্জামান ভুট্রুর মেয়ে ও গোদার বাজার মাদ্রাসার ৯ম শ্রেনীর ছাত্রী সাদিকা আক্তার(১৫)ঘরের ভিতর ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ডিমলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর