মেহেরপুরে অটোভ্যানের ধাক্কায় শিশু নিহত

মেহেরপুরে অটোভ্যানের ধাক্কায় জাকিরুল ইসলাম (৮) নামের এক শিশু নিহত হয়েছে। সে মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে।

বুধবার দুপুর পৌনে ২টার দিকে উজুলপুর গ্রামের সড়কে অটোভ্যানের ধাক্কায় শিশু জাকিরুল নিহত হয়।

স্থানীয়রা জানান, জাকিরুল বাড়ির পাশের সড়ক পার হওয়ার সময় মেহেরপুর থেকে উজুলপুরগামী একটি অটোভ্যানের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর