তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে জনসচেতনতায় মাইকিং করলেন ইউএনও

স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা সৃষ্টি করতে মাইক হাতে নিয়ে রাস্তায় নেমেছেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ।

বুধবার সকাল থেকে উপজেলার আরামনগর বাজার, শিমলা বাজারসহ বিভিন্ন বাজার ও গুরুত্বপূর্ণ স্থানে মাইকিং করেন তিনি। এসময় তিনি করোনাভাইরাস সম্পর্কে উপজেলাবাসীকে সচেতন থাকার বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং নিয়মিত বার বার হাত ধোয়া, নিরাপদ দূরত্ব বজায় রাখা, বিক্রেতা ও ক্রেতা উভয়কে মাস্ক পড়া, জন সমাগম না করার পরামর্শ দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পদক জহুরুল ইসলাম মানিক, থানার নব্য যোগদানকৃত ওসি আবু মোঃ ফজলুল করিম প্রমুখ।

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা বলেন, করোনাভাইরাসে সংক্রমণরোধে বেশি দরকার তা হলো সচেতনতা। আমাদের সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে এ উপজেলায় শুরু থেকে সেটাই করার চেষ্টা করছি। আমি মনে করি, আমাদের সকলের সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টায় প্রাণঘাতী এই ভাইরাসের হাত থেকে রক্ষা পাবে বাংলাদেশ।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিহাব উদ্দিন আহমদ বলেন, করোনার সংক্রমণ প্রতিরোধে সরকারের দেয়া নির্দেশনাগুলো জনগণের কাছে পৌঁছে দেয়ার সবরকম চেষ্টা করা হচ্ছে যাতে করে প্রত্যেকে সচেতন হয়ে নিজেকে ভাইরাসমুক্ত রাখার পাশাপাশি অন্যদেরকেও ভাইরাসমুক্ত রাখতে পারে। করোনাকে পুঁজি করে ব্যবসায়ীরা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়াতে না পারে সেজন্য বাজার মনিটরিং অব্যাহত রয়েছে।

বার্তা বাজার/এ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর