পাকুন্দিয়ায় শনিবার থেকে দোকানপাট বন্ধের ঘোষণা

প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় শনিবার (১৬ মে) থেকে পাকুন্দিয়া বাজার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকুন্দিয়া বাজার বনিক সমিতি।

আজ বুধবার (১৩ মে) দুপুরে উপজেলা হলরুমে নির্বাহী অফিসার নাহিদ হাসান, ওসি মফিজুর রহমানসহ পাকুন্দিয়া, মঠখোলা, মির্জাপুর বাজারের বনিক সমিতির নেতৃবৃন্দর উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়।

ছবি: বার্তা বাজার

এ বিষয়ে পাকুন্দিয়া বাজার বনিক সমিতির সভাপতি ওমর ফারুক মজলিস বার্তা বাজারকে জানান, করোনা সংক্রমন রোধে তাদের এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর