দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে একদেন সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ১৬২ জন। এদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৯ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ২১৪ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।
বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ এক হাজার ১৬২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। এদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ২১৪ জন। গত একদের মৃত ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ এবং বাকী ৭ জন নারী।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সগ্রহ করা হয়েছে আরও সাত হাজার ৮৬২টি। এবং পরীক্ষা করা হয়েছে আগের কিছু মিলিয়ে সাত হাজার ৯০০টি নমুনা।
এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৬৯ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।
বার্তাবাজার/এমকে