পটুয়াখালীতে নতুন করে আরো এক জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। এতে পটুয়াখালীতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ জনে।
বুধবার (১৩ মে) দুুুপুরে স্বাস্থ্য বিভাগ বিষয়টি নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাগেছে, আইইডিসিআর থেকে সর্বশেষ তথ্য অনুযায়ী নতুন করে ১ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। রোগীর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৩১ জনে। এদের মধ্যে পূর্ণ সুস্থ হয়ে ১৬ জন বাড়ি ফিরছে। এছাড়া বিভিন্ন সময়ে আক্রান্ত ৩ জন মারা গেছে। বর্তমানে ১২ জন আইসোলিউসনে চিকিৎসাধীন রয়েছে।
বার্তা বাজার/এম.সি