গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১১৬২ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১৯

দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে একদেন সর্বোচ্চ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ১১৬২ জন। এদিনে সর্বোচ্চ মৃত্যু হয়েছে ১৯ জনের। দেশে এখন পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮২২ জনে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৯ জনে। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ২১৪ জন। এ পর্যন্ত দেশে মোট সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৬১ জন।

বুধবার (১৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

এর আগে, গতকাল মঙ্গলবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৯৬৯ জন। মৃত্যু হয়েছে ১১ জনের।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর