লক্ষ্মীপুরে শেখ হাসিনার উপহার পেল ১০ হাজার পরিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে লক্ষ্মীপুর জেলা পরিষদের অর্থায়নে ১০ হাজার কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে রামগঞ্জ শিশু পার্কে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্যসামগ্রী বিতরণের মাধ্যমে এ কার্যক্রম শেষ হয়। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে দ্বিতীয় পর্যায়ে আরও ১৫ হাজার অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হবে বলে জানান জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, রামগঞ্জ পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ক ম রুহুল আমিন, আওয়ামী লীগ নেতা রাসেল মাহমুদ মান্না ও নজরুল ইসলাম ভুলু।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর