বিএসএমএমইউয়ে টাকা-কিট হস্তান্তর করল গণস্বাস্থ্য কেন্দ্র

গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তের ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিটের সক্ষমতা যাচাইয়ের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কাছে নমুনা কিট ও খরচের টাকা হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৩ মে) বেলা ১১টার দিকে বিএসএমএমইউয়ে গিয়ে এসব হস্তান্তর করে গণস্বাস্থ্য কেন্দ্র।

বিষয়টি নিশ্চিত করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, ‘আজ বেলা ১১টার দিকে আমরা ২০০ কিট জমা দিয়েছি। খরচের জন্য ৪ লাখ ৩৫ হাজার টাকাও জমা দেয়া হয়েছে।

গণবিশ্ববিদ্যালয় মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও কিট উদ্ভাবক দলের প্রধান ড. বিজন কুমার শীল এবং গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল ও কোভিড-১৯ ডট ব্লট কিট প্রকল্পের সমন্বয়ক ডা. মুহিব উল্লাহ খোন্দকার গিয়ে বিএসএমএমইউর একটি বিভাগের প্রধান সাইফুল্লাহ মুন্সির কাছে হস্তান্তর করেছেন।’

জাফরুল্লাহ চৌধুরী জানান, ‘আজকে থেকেই তাদের কার্যক্রম শুরু করার কথা। আশা করি, এক সপ্তাহের মধ্যে পরীক্ষা শেষ হতে পারে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর