যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৮৯৪ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ৮ টায় জনস হপকিন্স ইউনিভার্সিটির পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।
খবরে জানানো হয়, প্রতিদিনের হিসাবে রবিবার ও সোমবার মৃতের সংখ্যা হ্রাস পেয়ে ১ হাজারে নিচে চলে আসার পর মঙ্গলবার দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা অনেক বেড়ে গেছে।
গত রবিবার দেশটিতে করোনায় মারা যায় ৭৭৬ জন, সোমবার ছিল ৮৩০। এরপর মঙ্গলবার ফের মৃতের সংখ্যা দ্বিগুণ বাড়লো। এনিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২ হাজার ২৪৬ জনে দাঁড়িয়েছে।
বার্তাবাজার/এমকে