পাবনায় অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ শুরু

পাবনায় সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ শুরু হয়েছে। চলতি মৌসুমে চাল সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ৮৫ জন লাইসেন্সধারী ডিলারের কাছ থেকে পাবনা সদর উপজেলার খাদ্যগুদামে ৪ হাজার ২শ’৮৬ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আজ সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ বোরো চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন করেন পাবনা সদর আসনের এমপি গোলাম ফারুক প্রিন্স।

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা একেএম শহীদুল হক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান রশিদ, সদর খাদ্যগুদামের ওসিএলএসডি মাহমুদা পারভীন এ সময় উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর