গণস্বাস্থ্য বিএসএমএমইউয়ে টাকা-কিট জমা দেবে আজ

গণস্বাস্থ্য কেন্দ্রকে করোনা শনাক্ত করার কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা জমা দেওয়ার কথা বলে চিঠি দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১২ মে) বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষ গণস্বাস্থ্যকে এই চিঠি দিয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

ডা. জাফরুল্লাহ চৌধুরী জানান, বিএসএমএমইউ হাসপাতাল কর্তৃপক্ষের চিঠি পেয়েছি গতকাল বেলা ২টায়। চিঠিতে কিটের কার্যকারিতা পরীক্ষার খরচ বাবদ ৪ লাখ ৩৫ হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়েছে। তিনি বলেন, এটা সরকারি খরচ, এতে আমাদের কোনো আপত্তি নেই। দুপুর ২টায় চিঠি আসায় গতকাল ব্যাংকে টাকা জমা দিতে পারি নাই, আজ জমা দেব।

তিনি আরও জানান, বিএসএমএমইউ কমিটি কার্যকারিতা পরীক্ষার জন্য ২০০ কিট চেয়েছে, সেটাও আমরা পৌঁছে দেব। কিট পরীক্ষার অংশ হিসেবে বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদে (বিএমআরসি) ৫০ হাজার টাকা ফি দিয়ে আবেদন করতে হয়।

ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছে গণস্বাস্থ্য কেন্দ্র বলে জানিয়েছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর