করোনা পরিস্থিতির মধ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হেলপার (২০) নিহত হয়েছে। নিহত হেলপারের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বুধবার (১৩ মে) সকাল ৬টার দিকে হাটিকমুরুল-বনপাড়া মহাসড়কের সলঙ্গা থানার গোজা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে পাবনাগামী সয়াবিন তেলবাহী ট্রাক ও কুষ্টিয়া থেকে বগুড়াগামী ধানের গুড়াবাহী ট্রাক গোজা ব্রিজ এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই হেলপার মারা যান।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
বার্তাবাজার/এমকে