প্রাণঘাতী করোনা পরিস্থিতি মোকাবেলায় সারাদেশে দুস্থ ও হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলেছে। এরই ধারাবাহিকতায় পবিত্র মাহে রমজান মাসে দুস্থ ও নিম্ন আয়ের শ্রমজীবিদের মাঝে মঙ্গলবার বিকেলে কুড়িগ্রাম জেলা যুবলীগের আয়োজনে ১২০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয় ।
জেলা পরিষদ এলাকায় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ নিজে এসে এসব ইফতার গ্রহন করেন । জেলা যুবলীগ এর আয়োজনে ইফতার কর্মসূচির উদ্ভোধন করেন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু । ১২০০ মানুষদের মধ্যে অধিকাংশ মানুষ ছিলো নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ। ইফতারের সময় খাবার পেয়ে খুশি এসব মানুষজন ।
ইফতার কর্মসূচিতে এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মমিনুর রহমান (মুমিন), জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক শফিকুল ইসলাম সাকিব সহ স্থানীয় কর্মীবৃন্দ।
বার্তা বাজার/এম.সি