বোরহানউদ্দিনে গ্রাম পুলিশের মাঝে খাদ্যশষ্য ও এতিমখানায় খেজুঁর বিতরণ

ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯ ইউনিয়নের গ্রাম পুলিশ ও এতিমখানায় খেঁজুর বিতরণ করা হয়েছে।

আজ উপজেলার মুক্তমঞ্চে সামাজিক দূরত্ব বজায় রেখে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল উল্লেখিতদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত এ সমস্ত উপহার সামগ্রী তুলে দেন।এ সময় তিনি বলেন,বৈশ্বিক এ দূর্যোগে মানুষ যাতে খাদ্য কষ্ট না পায় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী সারা বাংলাদেশের জনগনের মাঝে এ সমস্ত খাদ্য সামগ্রী বরাদ্ধ করেন।

তিনি আরও বলেন, যারা লাইনে এসে দাড়াতে না পারেন,তারা হটলাইনে ফোন কিংবা এসএমএস দিবেন খাদ্য সামগ্রী আপনার বাড়িতে পোঁছে যাবে।এ সময় তিনি সকলকে প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে চলার আহবান জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশির গাজী বলেন, বোরহানউদ্দিন উপজেলার ৯ ইউনিয়নের ৮১ জন গ্রাম পুলিশের মাঝে ৩০ কেজি করে চাল,৩কেজি আলু ও সাবান বিতরণ করা হয়। অন্যদিকে ৯টি এতিমখানায় ৪কেজি করে ৩৬ কেজি খেঁজুর এতিমদের মাঝে বিরতরণ করা হয়েছে।

বিতরন কালে আরও উপস্থিত ছিলেন, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মোঃ রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সোহেল হোসেন,ঢাবির সহকারি পরীক্ষা নিয়ন্ত্রক তৈয়ব আলী।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর