সা’দত হুসাইনের স্ত্রী শাহানা চৌধুরী মারা গেছেন

সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও সরকারি কর্মকমিশনের (পিএসসি) সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা সা’দত হুসাইনের মৃত্যুর ২০ দিনের মাথায় তাঁর স্ত্রী শাহানা চৌধুরীও মারা গেছেন।

মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন তিনি। বুধবার জোহর নামাজের পর রাজধানীর নিকুঞ্জ এলাকায় স্বামী প্রয়াত সা’দত হুসাইনের কবরের পাশে তাকে দাফন করা হবে বলে জানান তার পুত্রবধূ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর