চার বছর আগে মহামারীর বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন বিল গেটস

ডোনাল্ড ট্রাম্পকে প্রায় চার বছর আগে সম্ভাব্য একটি ‘প্রাণঘাতী মহামারী’ নিয়ে সতর্ক করেছিলেন বিশ্বের অন্যতম শীর্ষ ধনী বিল গেটস। আমেকিরার শীর্ষস্থানীয় এবং রক্ষণশীল দৈনিক দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সোমবারে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ওই সময় ট্রাম্প টাওয়ারে বর্তমান প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হয় মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের। তখন বিপজ্জনক সংক্রামক রোগের হাত থেকে আমেরিকাবাসীকে রক্ষার প্রস্তুতি নিতে ট্রাম্পকে পরামর্শ দেন তিনি।

জার্নালে জানানো হয়েছে, ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে লড়াই করা অন্য প্রার্থীদেরও একই কথা বলেন গেটস। মহামারী নিয়ে গেটসের সুদূরপ্রসারী ভাবনার কথা কয়েক মাস ধরে বেশ আলোচনায় আসে । ওই সময় ট্রাম্পকেও ‘বিপজ্জনক মহামারী কথা বলেন। ২০১৫ সালের ‘টেড টকে’ ভয়াবহ বৈশ্বিক ঝুঁকি নিয়ে আলোচনা করেন তিনি।

প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডবে দিশেহারা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা। এই ভাইরাসের বিষাক্ত ছোবলে ইতোমধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ডোনাল্ড ট্রাম্পের দেশ। বিশ্বে ভয়াল করোনায় মৃতের সংখ্যা প্রায় তিন লাখ ছুঁই ছুঁই। এছাড়া এই ভাইরাস ৪৩ লাখেরও বেশি মানুষের দেহে সংক্রমিত হয়েছে। শুধু যুক্তরাষ্ট্রেই ৮৩ হাজারের বেশি মানুষ মারা গেছেন। সেখানে আক্রান্ত ১৪ লাখ।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর