ফ্রান্সে করোনায় মৃত্যু ২৭ হাজার ছুঁই ছুঁই

ফ্রান্সে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত প্রায় ২৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বলছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় প্রাণ হারিয়েছে ২৬ হাজার ৯৯৪ জন।

এদিকে, ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান বলছে, ফ্রান্সে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৮ হাজার ২২৫ জন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কমপক্ষে ২১ হাজার ৫৯৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ফ্রান্সে এখন পর্যন্ত ১ লাখ ৭৮ হাজার ৩৪৯টি কোভিড-১৯ কেস শনাক্ত করা হয়েছে।

ওই পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৬ হাজার ৯৯১ জন এবং ইতোমধ্যেই সুস্থ হয়ে উঠেছে ৫৭ হাজার ৭৮৫ জন। ফ্রান্সে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৯৩ হাজার ৪৪৯টি। এছাড়া ২ হাজার ৫৪২ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক। তারা চিকিৎসা নিচ্ছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর