করোনায় আক্রান্ত হয়ে সাবেক সেনা কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সাবেক এক সেনা কর্মতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তার মৃত্যু হয়

মৃত সেনা কর্মকর্তার নাম ডা. আবুল মোকারিম। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের পাকুন্দিয়া চরটেকী গ্রামে।

মৃত আবুল মোকাররিমের পরিবার জানায়, ৬দিন আগে তার করোনা পজিটিভ শনাক্ত হলে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। অবস্থার অবনতি হলে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মৃত্যু হয়।

মৃত আবুল মোকাররিমের লাশ সেনাবাহিনীর তত্বাবধানে দাফন করা হবে বলেও জানায় তার পরিবার।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর