হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেন মনমোহন সিং

হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং। রোববার রাতে বুকে ব্যথা অনুভব করার পর তাকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়।

এক বিবৃতিতে এইমস হাসপাতালের পক্ষ থেকে বলা হয়, একটি নতুন ওষুধের পার্শ্ব-প্রতিক্রিয়া হওয়ার পরেই অসুস্থ বোধ করছিলেন মনমোহন সিং। হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও আপাতত বাড়িতে তাকে চিকিৎসা পর্যবেক্ষণেই থাকতে হবে।

মঙ্গলবার এক বিবৃতিতে তার কার্যালয় জানায়, হাসপাতাল ছাড়পত্র পেয়ে বাড়িতে ফিরেছেন মনমোহন সিং। এছাড়া তার সমস্ত মেডিক্যাল রিপোর্ট স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কার্যালয়।
সূত্র- এনডিটিভি

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর