করোনায় আক্রান্ত আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী

দেশে করোনায় আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে। মরণঘাতী এ ভাইরাসে এবার আক্রান্ত হলেন প্রয়াত আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী বেগম হাসিনা মহিউদ্দিন (৬৫)। চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আখতার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল মঙ্গলবার ফৌজদারহাটের বিআইটিআইডির ল্যাবে করা নমুনা পরীক্ষায় হাসিনা মহিউদ্দিনের করোনা পজিটিভ আসে। এ ছাড়া তাদের চশমা হিলের বাড়ির আরও দুই গৃহ পরিচারকের করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

ডা. সেলিম আখতার চৌধুরী বলেন, ‘মহিউদ্দিন চৌধুরীর স্ত্রী, দুই মেয়ে এবং পাঁচজন গৃহ পরিচারিকার নমুনা সংগ্রহ করা হয় গত সোমবার। মঙ্গলবার বিআইটিআইডি থেকে জানানো হয়েছে হাসিনা মহিউদ্দিনসহ তিনজনের নমুনায় করোনাভাইরাস পজিটিভ এসেছে। তাদের চশমা হিলের বাসায় আইসোলেশনে রাখা হয়েছে। তারা শারীরিকভাবে সুস্থ আছেন।’

এর আগে হত রোববার মহিউদ্দিন চৌধুরীর ছোট ছেলে বোরহানুল এইচ চৌধুরী সালেহীনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পরে। তাদের বাড়িতে আক্রান্ত অপর দুজন হলেন ৬০ বছর বয়সী পুরুষ কেয়ারটেকার এবং ১৮ বছর বয়সী নারী গৃহকর্মী। হাসিনা মহিউদ্দিন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের মা এবং চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর