বিশ্বব্যাপী করোনা ভাইরাস এখন মহামারীতে রূপ নিয়েছে। আমাদের দেশেও করোনা ভাইরাস প্রতিরোধে দেশে চলছে লকডাউন। ফলে কর্মহীন হয়ে পড়েছে দৈনিক খেটে খাওয়া সাধারণ মানুষ। এদের পাশাপাশি নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরাও পড়েছেন বিপাকে।
এসব মানুষকে উদ্ধারকল্পে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের চালুকৃত ‘হটলাইন নাম্বার’ এর মাধ্যমে তিনি নিজে এবং তাঁর স্বেচ্ছাসেবক টিম রাতের আঁধারে খাদ্য সহায়তা নিয়ে হাজির হচ্ছেন তাদের দোরগোড়ায়! তাই মানবিক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের গাড়ি থেমে নেই একদন্ডও। ছুটছে তো ছুটছেই সমগ্র উপজেলা ব্যাপী দিনরাতের ভেদাভেদ না করে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাতেও (বুধবার) সাভার পৌরসভার বিভিন্ন এলাকায় চেয়ারম্যান এর গাড়ি খাদ্য সহায়তা নিয়ে বিপন্ন মানুষের দোরগোড়ায় গিয়ে নিরবে নিশ্চুপে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী রেখে এসেছে। এসময় স্বেচ্ছাসেবক হিসেবে উপস্থিত থেকে এই খাদ্য সামগ্রী প্রদান করে এসেছেন রাজীবের অন্যতম করোনা যোদ্ধা শাকিল হাওলাদার।
প্রসঙ্গত, সাভার উপজেলায় একজন গরীব দুঃখী মেহনতী মানুষও যেন না খেয়ে থাকেন, তার জন্য সাভার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মঞ্জুরুল আলম রাজীব তার প্রিয় উপজেলাবাসীর জন্য চালু করে দিয়েছেন করোনার প্রথম দিন থেকে একটি ‘হটলাইন নাম্বার।

সেই হটলাইন নাম্বারে খাদ্য সহায়তা চেয়ে যোগাযোগ করা পরিবারগুলোর বাড়ি বাড়ি যেয়ে রাতের আঁধারে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন কখনো রাজীব নিজে কিংবা তার স্বেচ্ছাসেবকেরা।
কেএ/বার্তাবাজার