হোয়াইট হাউজে বাধ্যতামূলক করে নিজেই মাস্ক পরছেন না ট্রাম্প

হোয়াইট হাউজের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক মাস্ক পরার নির্দেশ দিলেও নিজেই পরছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তবে, সবার থেকে আলাদা থাকার কারণ দেখিয়ে তার মাস্ক পরার প্রয়োজন হবে না বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউজের দু’জন করোনায় আক্রান্ত হওয়ার পর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে এমন সিদ্ধান্তের কথা জানান ট্রাম্প।

এখন থেকে হাউজের কর্মকর্তাদের সব সময় মাস্ক পরেই করতে হবে দাপ্তরিক কাজ। সবার থেকে দূরত্ব বজায় রাখার কারণে তার মাস্ক পরার প্রয়োজন নেই বলেও জানান ট্রাম্প। তবে, আপাতত ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে দূরত্ব বজায় রেখে চলতে হবে, দাপ্তরিক কাজে তার সাথে ফোনে কথা বলা যেতে পারে বলে জানান তিনি।

কয়েকদিনের মধ্যে ট্রাম্পের এক ব্যক্তিগত সহযোগী ও পেন্সের প্রেস সচিব কেটি মিলার করোনায় আক্রান্ত হন। এরপর থেকেই দেশটির তিন শীর্ষ কর্মকর্তা সেলফ কোয়ারেন্টিনে রয়েছেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর