পাঁচ শতাধিক কর্মহীন পরিবারের মাঝে সোহানা জেসমিনের ঈদ উপহার!

ঢাকার ধামরাইয়ে ৫ শতাধিক গরীব অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে ঈদ উপহার বিতরন করলেন ধামরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট সোহানা জেসমিন মুক্তা। মঙ্গলবার (১২ মে) বিকালে ভাড়ারিয়া ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের ৫ শতাধিক গরীব অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরন করা হয়। বিতরনকৃত সামগ্রীর মধ্যে ছিলো- পোলাও চাল, ডাল, সেমাই, তেল,
চিনি, শাড়ি ও লুঙ্গি।

ছবি:বার্তাবাজার।

এব্যাপারে বার্তা বাজার কে এ্যাড. সোহানা জেসমিন জানান, দেশে চলমান করোনার প্রকোপে অচল সারাদেশ। তাই কর্মহীন হয়ে পড়ছে বেশিরভাগ মানুষ। এতে দরিদ্র জনগোষ্ঠী হয়ে পড়েছেন আরও অসহায়। দুঃশ্চিন্তায় দিন কাটছে নিম্ন আয়ের এসব মানুষের। সেই অসহায় পরিবারের পাশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ঢাকা – ২০ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব বেনজীর আহমেদ এমপি’র নির্দেশে আলাদিন’স পার্কের মালিক আলাউদ্দিন ও ডাঃ আলমগীর কবীর এর পারিবারিক উদ্যোগে তাদের নিজ অর্থ তহবিল থেকে খাদ্য সামগ্রী ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে লুঙ্গি,শাড়ি সহ খাদ্য সামগ্রী বিতরন করেছি।
ছবি:বার্তাবাজার।

এসময় তিনি আরও বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় ঘর বন্দি কোন গরীব অসহায় মানুষ খাদ্যের অভাবে যেন কষ্ট না পায় সে লক্ষ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এই কাজ করে যাচ্ছি। উপজেলার সকল অসহায় মানুষদের মাঝে এ ঈদ উপহার সামগ্রীর বিতরণ চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় এ্যাড. সোহানা জেসমিনের সাথে ভাড়ারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রহমান, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সকল সভাপতি/সাধারণ সম্পাদক সহ আওয়ামী লীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতানেত্রী বৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর