ফেনীতে নতুন করে আরো ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার রাত ১টা ৩০মি এ ঘোষিত তথ্য অনুযায়ী ফেনীতে আরো ২জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ফলাফলে নতুন করে ফেনীতে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
ফেনীতে এখন পর্যন্ত মোট ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগভূঞায় চারজন,সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে সুস্থ হয়ে তিনজন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।
কেএ/বার্তাবাজার