ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক ছাত্রদল নেতার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৮টার সময় তার নিজ ঘর থেকে লাশ উদ্ধার করা হয়। উপজেলার গোকর্ণ ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত ছাত্রদল নেতার নাম তারিকুল ইসলাম সাদ্দাম (২৬)। তিনি গোকর্ন ইউনিয়নের করিম মিয়ার ছেলে ও ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি।
জানা গেছে, গত ১১ মে ভোররাতে পরিবারের সকল সদস্যদের সাথে সেহেরি খায় সাদ্দাম। তার পর নিজ রুমে ঘুমাতে যায় সে। সকাল থেকে বিকেল পর্যন্ত ঘুম থেকে না উঠায় সন্দেহ হয় পরিবারের। তখন পরিবারের লোকজন ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কি ভাবে সে আত্মহত্যা করেছে সে বিষয়ে কিছুই বলতে পারেনি পুলিশ।
নাসিরনগর থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজেদুর রহমান প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি আত্মহত্যা। তবে লাশ ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা বলতে পারব।
বার্তা বাজার / ডাব্লিও.এস