আ.লীগ নেতাসহ কেরানীগঞ্জে নতুন শনাক্ত ১২

ঢাকার কেরানীগঞ্জে নতুন করে আরও ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ১২ জনের মধ্যে কালিন্দী ইউনিয়ন আওয়ামীলীগের প্রয়াত সভাপতির নামও রয়েছে।

মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর মোবারক হোসেন বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আক্রান্ত আওয়ামীলীগ নেতা গত শনিবার রাত ১১টার দিকে জ্বর ও গলাব্যথা নিয়ে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হলে সোমবার সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা সন্দেহে তার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠানো হলে আজকে রিপোর্ট পজিটিব আসে।

এছাড়া শনাক্ত হওয়া বাকি ১১ জনের মধ্যে কোন্ডা ইউনিয়নের আদ দ্বীন হাসপাতালের একজন ষ্টাফসহ জিনজিরা ইউনিয়নে ৪ জন এবং শুভাঢ্যা, আগানগর ও কালিন্দী ইউনিয়নে ২জন করে করোনা পজেটিভ রয়েছেন।

এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৩৯ জনে। উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল কেরানীগঞ্জে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর পর থেকে প্রতিনিয়ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলছে।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর