পটুয়াখালীতে দিনে-দুপুরে এক ইউপি চেয়ারম্যানকে মারধর করে যাকাতের টাকা ছিনিয়ে নিয়েছে দূবৃত্তরা। মঙ্গলবার দুপুরে শহরের ফৌজদারি পুল এলাকায় এ ঘটনা ঘটে।
মামলা সুত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ভূরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আহমেদ ও তার ভাই মোঃ. হেমায়েত উদ্দিন রানা পদ্মা ব্যাংক পটুয়াখালী শাখা থেকে নগদ দুই লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে শহরের ফৌজদারি পুল এলাকার আল আমিন ক্লোথ স্টোর্সের সামনে যায়।
এরইমধ্যে অস্ত্র মামলার সাজা প্রাপ্ত আসামী মোঃ. ইব্রাহিম আকন তার বাহিনী নিয়ে মোটরসাইকেল যোগে এসে চেয়ারম্যান রুবেলের গতি রোধ করে মারধর করে রক্তাক্ত জখম করে। এসময় তার সাথের টাকাও ছিনিয়ে নিয়ে যায়।
পরে স্থানীয়দের সহায়তায় গুরুত্বর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা করায়। এবিষয়ে ১২ মে রাতে চেয়ারম্যান বাদী হয়ে অস্ত্র মামলার সাজা প্রাপ্ত আসামী মো. ইব্রাহিম আকন ও একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আসামি করে সদর থানায় মামলা দায়ের করেন। মামলা নং-১৪ তারিখ-১২.০৫.২০
ভূরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল আহমেদ বলেন, আমি যাকাতের কাপড় কেনার জন্য ব্যাংক থেকে টাকা ওঠালাম আর গরীবের টাকা ছিনতাই করে নিয়ে গেলো। আমার ভাইকে আহত করলো। আমি জড়িতদের বিচার চাই।
আল আমিন ক্লোথ স্টোর্সের মালিক আ: রহমান জানান, চেয়ারম্যান (রুবেল) আমার দোকানে যাকাতের কাপড় ক্রয়ের জন্য এসেছিলো। মালামাল দেখবে বলে দোকানে সামনের রাস্তায় আসে এরমধ্যে কি ভাবে কি হলো কিছু বুঝতে পারলাম না।
এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ ওসি আখতার মোরশেদ জানান, অভিযোগ পেয়েছি। জড়িত দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কেএ/বার্তাবাজার