ফেনীতে আরও দুইজন করোনা রোগী শনাক্ত

ফেনীতে নতুন করে আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মঙ্গলবার রাতে ফেনীর সিভিল সার্জন সাজ্জাদ হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তদের মধ্যে একজন দাগনভুঞা উপজেলার, অন্যজন ফুলগাজী উপজেলার বাসিন্দা।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় নতুন করে ফেনীতে ২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

ফেনীতে এখন পর্যন্ত মোট ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগভূঞায় চারজন,সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে দুইজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তাদের মধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে সুস্থ হয়ে দুজন ছাড়পত্র পেয়ে বাড়ি ফিরে গেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর