সাভার ও ধামরাইয়ের সর্বশেষ করোনা পরিস্থিতি

ঢাকার সাভারে গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনা পজিটিভ শনাক্ত না হওয়ায় এই উপজেলায় মঙ্গলবার (১২ মে) পর্যন্ত করোনা আক্রান্ত সর্বমোট রোগীর সংখ্যা ৮৫ জনই রয়েছে।

এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডা. নাজমুল হুদা মিঠু জানান, গতকাল সোমবার (১১ মে) মোট ৩৮ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়েছিল। এদের সকলের রিপোর্ট নেগেটিভ এসেছে।

তিনি আরও জানান, গতকাল (সোমবার) পর্যন্ত সাভার উপজেলায় নমুনা সংগ্রহ হয়েছে সর্বমোট ৮০৯ জন, এর মধ্যে পজিটিভ কেস সর্বমোট ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন, হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২২ জন এবং মৃত্যু বরন করেছেন ২ জন। বাকী সবাই বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি।

এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নূর রিফফাত আরা জানিয়েছেন, মঙ্গলবার (১২ মে) রাত ৭.১০ মিনিট পর্যন্ত ধামরাই উপজেলায় সর্বমোট নমুনা সংগ্রহ হয়েছে ৪৯৪ জনের। এদের ভিতরে এ পর্যন্ত সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন ১১ জন। প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রয়েছেন ৩ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে কেউ করোনা পজিটিভ শনাক্ত হন নাই। মোট ৩ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং এই পর্যন্ত ধামরাই উপজেলায় কেউ করোনা পজিটিভ হয়ে মৃত্যুবরণ করেন নাই।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর