সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ নিয়ে যে খবর মেহেরপুর প্রতিদিন পত্রিকায় প্রকাশিত হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন খোদ বাড়ির মালিক জিনারুল হক।
বাড়ির মালিক জিনারুল হক মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামের বারি মিয়ার ছেলে। সে বর্তমানে গাংনী পৌরসভার ৬নং ওয়ার্ডে নিজ বাসভবনে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। একই ফ্লাটে সাবেক এমপি মকবুল হোসেন বসবাস করে।
প্রকাশিত সংবাদের বিষয়ে এক বিবৃতিতে বাড়ির মালিক জিনারুল হক সাংবাদিকদের জানান, আমার সাথে সাবেক এমপি মকবুল হোসেন এর সাথে খুবই ভাল সম্পর্ক রয়েছে। তার বিরুদ্ধে বাড়ি দখলের কথাতো দুরের কথা বরং সে আমাকে অনেক সময় উপকার করে থাকে।
পত্রিকায় প্রকাশিত কয়েকটি অভিযোগের বিষয়ে তিনি বলেন সাবেক এমপি মকবুল হোসেন এর বিষয়ে যে অভিযোগ ঐ পত্রিকায় প্রকাশিত হয়েছে তা কে করেছে তা আমার জানা নেই। কারণ ঐ সকল বক্তব্য আমার নয়।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমার সাথে অভিযোগের বিষয়ে কোন সাংবাদিকের কথাও হয়নি আমি কোন সাংবাদিককে চিনিও না। তারা কেন এ সংবাদ প্রকাশ করেছে তা আমার বোধগম্য নয়।
বাড়ির মালিক জিনারুল হক সাবেক এমপির বিরুদ্ধে প্রকাশিত সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
উল্লেখ্য,গত সোমবার ১১ মে ২০২০ ইং তারিখে স্থানীয় একটি গণমাধ্যমে সাবেক এমপি মকবুল হোসেন এর বিরুদ্ধে বাড়ি দখলের অভিযোগ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়।
বার্তা বাজার / ডাব্লিও.এস