সিঙ্গাইরে সাংবাদিক আব্দুল গফুরের পিতার মৃত্যু

আইপি টিভি বলাকা’র সিঙ্গাইর উপজেলা প্রতিনিধি প্রতিনিধি আব্দুল গফুর মিয়ার পিতা মোঃ হবিজুদ্দিন মাদবর (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। মঙ্গলবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর ।

মৃত হবিজুদ্দিন মাদবরের বাড়ি সিঙ্গাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের রামকান্তপুর গ্রামে। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ১ ছেলে, নাতি- নাতনি ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন । তার মৃত্যুতে সিঙ্গাইর উপজেলা প্রেস ক্লাব, সিঙ্গাইর উপজেলা সাংবাদিক সমিতি ও উপজেলার সাংবাদিকগণ শোক প্রকাশ করেছেন এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর