বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ঈদুল ফিতরের ছুটির পর আবারো ফ্লাইট চালুর পরিকল্পনা করছে।
মঙ্গলবার(১২ মে) এ তথ্য নিশ্চিত করেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহবুব আলী।
প্রতিমন্ত্রী বলেন, “আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি-কীভাবে আমাদের এয়ারলাইন্সগুলোকে সহায়তা করা যায় এবং বর্তমান পরিস্থিতি কাটিয়ে ওঠা যায়।”
মাহবুব আলী আরও বলেন, “আমরা ঈদের ছুটির পর ফ্লাইট চালু করার পরিকল্পনা করছি। কিন্তু আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং জীবাণুমুক্তকরণ সরঞ্জাম স্থাপন করতে হবে। অন্য দেশগুলোও স্বাস্থ্যবিধি মেনে চলে ফ্লাইট চালু করার জন্য পরিকল্পনা করছে।”
বার্তাবাজার/কে.জে.পি