কুষ্টিয়া জেলা প্রশাসকের কৃষি জমি পরিদর্শন

মহামারি করোনার আগ্রাসনে একদিকে সংকটাপন্ন মানুষের জীবন, অন্যদিকে স্থবির হয়ে পড়া জনজীবনের অত্যাসন্ন ঝুঁকির মধ্যে সম্ভাব্য খাদ্য সংকট মেকাবিলায় মাননীয় প্রধানমন্ত্রীর বার্তা পৌছে দিয়ে চাষযোগ্য প্রতি ইঞ্চি কৃষি জমিতে কৃষক তার হাতের ছোঁয়ায় যেন সোনা ফলাতে পারেন সেই আহ্বানে কৃষকের সাতে হাত মেলাতে মাঠে নেমেছেন কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হেসেন।

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টায় সদর উপজেলার হাটশ হরিপুরের শালদাহ-পুরাতন কুষ্টিয়াস্থ বিলের মাঠ এলাকায় কৃষি জমি কর্মরত কৃষকদের পরিদর্শনকালে জেলা প্রশাসক আসলাম হেসেন চাষীদের উদ্দেশ্যে বলেন, ‘প্রতি ইঞ্চি জমির কোনা চাষীর হাতে ফলবে সোনা’ তবেই কেবল করোনা মহামরির কোন তান্ডবই আমাদের খাদ্য নিরাপত্তাকে ব্যহত করতে পারবে না।

এই কাজটির শতভাগ বাস্তবায়নে কৃষি বান্ধব সরকার ঘোষিত স্বল্পসুদে কৃষিঋনসহ নানামুখী প্রনোদনা ও সুযোগ সুবিধার দিক তুলে ধরেন। সেই সাথে আগামীদিনেও যাতে ক্রমবর্ধমান খাদ্য চাহিদা পুরনসহ খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে উদ্বৃত্ত খাদ্য উৎপাদনের ধারাকে অব্যহত রাখতে উর্বর ও আবাদি কৃষি জমি সুরক্ষা আইন ২০১০র নানা দিক তুলে ধরেন তিনি।

এসময় সেখানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ও সার্বিক ওবাইদুর রহমান, এনডিসি মুছাব্বেরুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস, অতিরিক্ত উপ-পরিচালক রঞ্জন কুমার প্রমানিক, অতিরিক্ত উপ-পরিচালক কে এম হাসিবুল হাসান, কৃষি প্রকৌশলী আবু সাইদসহ জেলা-উপজেলার কৃষি কর্মকতাগণ, হাটশ হরিপুর ইউপি চেয়ারম্যান সম্পা মাহমুদসহ ইউপি সদস্যগন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুস্তাতফিজুর রহমান মিলন মন্ডল, সাধারণ সম্পাদক হাজি আরিফুল ইসলাম প্রমুখ।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুষ্টিয়ার উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস সরকার ঘোষিত কৃষি প্রনোদনা প্রকৃত কৃষক পর্যায়ে সহজ প্রাপ্তি নিশ্চিত করতে কৃষি বিভাগের হাতে নেয়া নানা কর্মসূচী কৃষকদের মাঝে তুলে ধরে তাদের এগিয়ে আসতে উদ্বুদ্ধ করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর