গাইবান্ধায় এপেক্স ক্লাবের উদ্যোগে পথচারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে গাইবান্ধা ১নং ট্রাফিক মোড়ে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মির্জা হাসান,মনোয়ার হোসেন লাভলু, সামিউল ইসলাম পিপলু,সরদার রোকনুজ্জামান পলাস,মাহফুজুর রহমান স্বপন এবং রাসেল প্রমুখ।
এসয় ১৫০ পথচারীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে সংগঠনটি। তারা জানায় ধারাবাহিকভাবে পুরো রমজান মাসেই এই কার্যক্রম অব্যাহত রাখবে।
বার্তা বাজার / ডাব্লিও.এস