রামগঞ্জে করোনা উপসর্গে বৃদ্ধের মৃত্যু

লক্ষ্মীপুরের রামগঞ্জে করোনা উপসর্গে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যাক্তি ৮নং করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (১২ মে) দুপুর ২ টার সময় তার মৃত্যু হয়।

ইসলামী ফাউন্ডেশন রামগঞ্জ শাখার টিম লিডার পশ্চিম শোশালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডাঃ এম এম সেলিম হোসাইন প্রাইমসহ অন্য সদস্যরা মরদেহ দাফন করেছেন।

জানা গেছে, মৃত ওই ব্যাক্তি তিন দিন যাবত সর্দি-কাশি, জ্বর ও শরীর ব্যাথা রোগে ভুগছে। মঙ্গলবার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রসুলপুর বেড়ি বাজারস্থ পল্লী কিচিৎসক আলমাস ভুইয়ার কাছে নেয়। পল্লী চিকিৎসক আলমাস ভুইয়া অতিরিক্ত ব্যথা থাকার কারনে একটি ঔষধ প্রয়োগ করা মাত্রই তার মৃত্যু হয়েছে। পল্লী চিকিৎসক আলমাস ভুইয়া বলেন,মৃত্যু ব্যক্তির স্বজনেরা তথ্য গোপন রেখে আমার কাছে চেম্বারে আনে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গুনময় পোদ্দার বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মুনতাসীর জাহান বলেন, নমুনা পরীক্ষার রেজাল্ট হাতে পাওয়া পর্যন্ত মৃত ব্যক্তির বাড়ি লকডাউন করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর