বন্ধুদের সহায়তায় ঈদ উপহার সামগ্রী বিতরণ শুরু করেছে ফেসবুক ভিত্তিক গ্রুপ এসএসসি ১৯৯৮- এইচএসসি ২০০০ বাংলাদেশ।
সোমবার (১২ মে) বেলা ১২টা হতে দ্বিতীয় দফায় ঢাকা হতে দেশের বিভিন্ন জেলার বন্ধুদের মাঝে পুণরায় উক্ত গ্রুপের পক্ষ হতে ঈদ উপহার সামগ্রী বিতরণের কার্যক্রম শুরু করা হয়। এর আগে গত ০৯ মে চট্টগ্রাম হতে বন্ধুদের জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণের সর্বপ্রথম কার্যক্রম শুরু করা হয় বলে জানান গ্রুপের এডমিন ভলান্টিয়ার মোঃ খোরশেদ আলী।
গ্রুপের ভলান্টিয়ার এডমিন মোঃ খোরশেদ আলী ও চট্টগ্রামের বাসিন্দা বার্তা বাজারকে বলেন, সুখে দুঃখে বন্ধুদের পাশে স্লোগানকে ধারণ করে ঈদ উপহার নিয়ে বন্ধুদের পাশে দাঁড়িয়েছে ফেসবুক ভিত্তিক বন্ধুদের গ্রুপ এসএসসি ১৯৯৮-এইচএসসি ২০০০ বাংলাদেশ।
তিনি বলেন, “হাঁটি হাঁটি পা পা করে এই গ্রুপের যাত্রা শুরু। বর্তমানে দেশে চলমান এ কঠিন পরিস্থিতিতে পবিত্র ঈদে বন্ধুদের মুখে হাসি ফোটানোর জন্য ঈদ উপহার সামগ্রী বিতরণের লক্ষ্যে গ্রুপের পক্ষ থেকে একটি তহবিল গঠন করা হয়েছিল। যার সুবাদে গ্রুপের পক্ষ হতে দেশের বিভিন্ন অঞ্চলের বন্ধুদের কাছে এ উপহার সামগ্রী পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। তহবিল বৃদ্ধি ও পরিমাণের ভিত্তিতে এ কার্যক্রম চলমান থাকবে। এরই প্রেক্ষিতে ফান্ড কালেকশনের লক্ষ্যে দু’টি বিকাশ নাম্বার দেওয়া হয়েছে- ০১৭১১০৪৭০৩৮ (খোরশেদ আলী) ও ০১৭০১৭৩২৭৮৬(আকাশ)। উক্ত নম্বর দু’টিতে যোগাযোগ করে বন্ধুরা সহযোগিতা করতে ও উপহার সামগ্রী সংগ্রহ করতে পারবে।”
এছাড়া, তিনি যাঁরা ইতিমধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে বন্ধুদের পাশে থাকার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁদেরকে গ্রুপের পক্ষ থেকে জানিয়েছেন আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
বার্তা বাজার / ডাব্লিও.এস