নিম্ন আয়ের মানুষের হাতে প্রধানমন্ত্রীর উপহার তুলে দিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান

জামালপুরের সরিষাবাড়ীতে নিম্ন আয়ের মানুষের কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিলেন স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি। মঙ্গলবার বিকেলে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামের চরাঞ্চলের সাত শতাধিক হতদরিদ্র নিম্ন আয়ের মানুষদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন পোগলদিঘা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একেএম ফজলুল হক, সাধারন সম্পাদক আব্দুল আলিম, লেখক ও শিক্ষা বিষয়ক গবেষক সরকার আবুল হোসেন, স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আ ফ ম ডা. শাহানশাহ মোল্লাহ, উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি ফরিদ আহাম্মেদ প্রমুখ।

এসময় তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান এমপি বলেন, এ খাদ্য সামগ্রী গুলো আপনাদের। আপনাদের টাকায় কেনা৷ এটাকে ত্রান ভেবে নিজেদের ছোট মনে করবেন না। এটা আপনাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার উপহার।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর