সাতশো’ হতদরিদ্রদের মাঝে রাজীবের ইফতার সামগ্রী বিতরণ

পবিত্র মাহে রমজানের আঠারো তম দিনেও সাতশো’ হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী হিসেবে ভুনা খিচুড়ি বিতরণ করলেন মঞ্জুরুল আলম রাজীব। মঙ্গলবার (১২ মে) বিকালে সাভার উপজেলা চত্বরের নিজের সরকারি বাসভবনের সামনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এই খাদ্য সহায়তা প্রদান করেন তিনি।

সরেজমিন গিয়ে দেখা যায়, সাভারের বিভিন্ন এলাকা থেকে হতদরিদ্র রোজাদার নারী-পুরুষ এসে ভিড় করেছেন রাজীবের সরকারি বাসভবনের সামনে।

এই প্রতিবেদকের সাথে কথা হয় রংপুরের এক বৃদ্ধার সাথে যিনি সাভারে বসবাস করছেন এখন। তিনি জানান, ‘আজিবে (রাজীবে) খোয়ায় (খাওয়ায়), আমরা খাই। তার পয়সা দিয়ে খরচ কইরগা তাইন খোয়ায়, আমরা খাই। আল্লায় তার ভালো করুক, সুখে শান্তিত রাখুক।’

ছবি : বার্তা বাজার

স্থানীয় আরেক হতদরিদ্র বৃদ্ধা জানান, ‘আমাদের রাজীব, আমাদের এলাকার ছেলে, এই করোনার ভিতর আবার এই রমজান মাস, প্রতিদিন আমাদের খাবার দিতেছে, আল্লাহ তার ভালো করুক, তারে বাঁচায়ে রাখুক, তার হাত দ্বারা আমরা যেন এইরকম সাহায্য আরো পাই।’

ছবি : বার্তা বাজার

এভাবে এখানে উপস্থিত আরো অনেকের সাথে কথা বলে জানা যায়, এই পুরা রোজায় (আজ পর্যন্ত) তারা প্রতিদিন এখানে এসেছেন একবেলা একটু ভালো খাবার পাবার আশায়।

এব্যাপারে গণমাধ্যমকে মঞ্জুরুল আলম রাজীব জানান, সাভার উপজেলা আওয়ামী লীগ ও সকল অঙ্গসংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে রমজানের প্রথম দিন থেকেই এই খাদ্য সহায়তা কর্মসূচি গ্রহন করেছি। করোনা ভাইরাসের কারণে আমরা সকলেই এবং এই কারণে অনেক শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। এসব হতদরিদ্র মানুষ যারা সারাদিন রোজা রেখেছেন কিন্তু ইফতার করার মতো সামর্থ্য তাদের নাই, এসব মানুষকে একবেলা ভালো মানের খাবার দেবার জন্যই মূলত এই কর্মসূচি গ্রহন করা।

ছবি : বার্তা বাজার

তিনি আরও জানান, সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নেও মাননীয় প্রধানমন্ত্রীর উপহার ত্রাণ বিতরণের পাশাপাশি আমরা নিজেদের উদ্যোগে এই খাদ্য বিতরণ কর্মসূচি বিস্তৃত করেছি। ইতোমধ্যে আমিনবাজার, বনগাঁও এবং ভাকুর্তা ইউনিয়নে সম্পন্ন করেছি। বাকি ইউনিয়নগুলোতেও হতদরিদ্র রোজাদারদের অন্তত একবেলা তৃপ্তি সহকারে খাওয়ানোর চেষ্টা করবো ইনশা আল্লাহ।

ছবি : বার্তা বাজার

এই খাদ্য সামগ্রী বিতরণ কালে মঞ্জুরুল আলম রাজীবের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন – ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মাসুদ চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফারুক হাসান তুহিন, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্লা, সাভার থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক লিয়াকত হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক প্রমুখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর