মানিকগঞ্জ -২ আসনের সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি ও অপপ্রচারের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) রাতে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা কালই এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়।
পরে মঙ্গলবার দুপুরে তার সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠিয়েছে হরিরামপুর থানা পুলিশ।
গ্রেফতার ফিরোজ আল মামুন (৫০) হরিরামপুর উপজেলার কালই এলাকার মৃত রমজান আলী মুনশির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি ফিরোজ আল মামুন তার নিজ ফেসবুক আইডিতে এমপি মমতাজ বেগমকে নিয়ে কটূক্তি ও বিভিন্ন অপপ্রচার করে আসছিলেন। বিষয়টি হরিরামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিম খানের দৃষ্টিগোচর হলে তিনি বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঈদ চৌধুরী জানান, ডিজিটাল নিরাপত্তা আইনে আসামি ফিরোজ আল মামুনকে গ্রেফতার করে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
বার্তাবাজার/কে.জে.পি