মেহেরপুরে সন্তানকে বাঁচাতে গিয়ে অটো ভ্যানের ধাক্কায় মায়ের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে সন্তানকে বাঁচাতে গিয়ে ফিরোজা খাতুন (৪৫) নামের এক গৃহবধুর অটো ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে।

নিহত ফিরোজা খাতুন গাংনী পৌর এলাকার ফতাইপুর গ্রামের লাল্টু হোসেনের স্ত্রী।

আজ (মঙ্গলবার) বিকেল আনুমানিক ৫টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের ফতাইপুর গ্রামের নিজ বাড়ির সামনে অটো ভ্যানের ধাক্কায় ফিরোজার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, ফিরোজার শিশুসন্তান রাস্তার পাশে খেলা করছিল খেলার এক পর্যায়ে শিশুটি অটো ভ্যানের নিচে পড়তে গেলে, এসময় তাকে দুর্ঘটনা থেকে বাঁচাতে গিয়ে ওই অটো ভ্যানের ধাক্কায় ফিরোজা গুরুতর আহত হয়। পরে পথচারীরা উদ্ধার করে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়। কিছুক্ষণের মধ্যে মারা যায়।

এদিকে ডাক্তারের অবহেলায় ফিরোজার মৃত্যু হয়েছে বলে তার পরিবার অভিযোগ তুলেছে।

গাংনী থানা অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর